২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের বিশ্বকাপ পথ ‘জটিল’

রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব উতরানো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য কঠিন হবে বলে মনে করেন কোচ দুঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 04:13 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

পুরনো খবর:

প্যারাগুয়ের মাঠে কোনোমতে রক্ষা ব্রাজিলের

প্যারাগুয়ের মাঠ থেকে বাংলাদেশ সময় বুধবার সকালে ২-২ গোলের ড্র নিয়ে ফেরে ব্রাজিল। আগের ম্যাচে উরুগুয়ের সঙ্গেও ২-২ গোলে ড্র করে দুঙ্গার দল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ছয় রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল।

ম্যাচ শেষে দুঙ্গা বলেন, “এটা সব সময়ই আমাদের উপর নির্ভর করবে। '৮২, '৮৬, '৯০, ৯৪' … থেকে বাছাই সব সময়ই কঠিন হয়ে আসছে। এমনকি এটা আরও জটিল হবে।”

বাছাইপর্বে ব্রাজিলের পরের ম্যাচটি একুয়েডরের বিপক্ষে। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে একুয়েডর। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে উরুগুয়ে। ১১ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে থাকা চিলির পয়েন্ট ১০। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় কলম্বিয়া আছে পঞ্চম স্থানে।

দুঙ্গা বলেন, “ফুটবলের সৌন্দর্য এটা যে, আমাদের পরের ম্যাচটি শীর্ষে থাকা দলের বিপক্ষে।”

দক্ষিণ আমেরিকার ১০টি দেশের মধ্যে প্রথম চারটি দল সরাসরি খেলবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। বাছাইপর্বে পঞ্চম হওয়া দলটি প্লে-অফ খেলার সুযোগ পাবে।

ম্যাচের ফল বিশ্লেষণ করতে গিয়ে দুঙ্গা বলেন, “গত ম্যাচ শেষে আমি বলেছিলাম, বল পায়ে থাকলে আমাদের টেকনিক্যাল গুণ প্রয়োজন আছে। আর বল পায়ে না থাকলে আরও শারীরিক খেলতে হবে।”