২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবু সতর্ক সুয়ারেস

আর্সেনালের মাঠ থেকে ২-০ গোলের দারুণ এক জয় নিয়ে ফেরার পরও লুইস সুয়ারেসের কণ্ঠে সতর্কতা। এখনও কাজ শেষ হয়নি বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 04:32 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

পুরনো খবর:

মেসির গোলে বার্সার মাইলফলক
মেসি জানতেন গোল পাবেন
'আর্সেনালের শেষ আটে ওঠা খুব কঠিন'
মেসির জোড়া গোলে আর্সেনালের মাঠে বার্সার দারুণ জয়
মেসিদের সবকিছুই ভালো লেগেছে এনরিকের

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে গত মঙ্গলবার বার্সেলোনার জয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি।

দলের প্রথম গোলে অবদান রাখা সুয়ারেস ম্যাচ শেষে বলেন, "দারুণ স্কোরলাইন পাওয়ায় আমরা খুব খুশি। কিন্তু আমরা জানি, কাজ এখনও শেষ হয়নি।"

"আরও ৯০ মিনিট খেলতে হবে," যোগ করেন সুয়ারেস।

প্রতিপক্ষের মাঠে মহামূল্যবান দুটি গোল পেলেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যে কোনো কিছুই ঘটতে পারে বলে মনে করেন সুয়ারেস।

"আর্সেনাল প্রিমিয়ার লিগ জয়ের জন্য লড়ছে। দ্বিতীয় লেগে পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড় আছে তাদের।"

সুয়ারেসের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেসও।

"ম্যাচটি যেমন হয়েছে তাতে আমরা খুব খুশি। কিন্তু আমরা এও জানি কাম্প নউতে এখনও আরেকটি ম্যাচ আছে।"

মিডফিল্ডার সের্হিও বুসকেতস বলেন, "আর্সেনালের প্রতি আমাদের অনেক সমীহ আছে। কারণ, তারা দারুণ এক দল। তাদের শীর্ষ মানের কিছু খেলোয়াড় আছে, যারা যে কোনো মুহূর্তে গোল করতে পারে।"