২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি জানতেন গোল পাবেন

আর্সেনাল শেষ পর্যন্ত একই তালে খেলে যেতে পারবে না বলে ধারণা ছিল লিওনেল মেসির। নিজেদের গোল পাওয়ার বিষয়েও নিশ্চিতই ছিলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 04:01 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

পুরনো খবর:

মেসির গোলে বার্সার মাইলফলক
তবু সতর্ক সুয়ারেস
'আর্সেনালের শেষ আটে ওঠা খুব কঠিন'
মেসির জোড়া গোলে আর্সেনালের মাঠে বার্সার দারুণ জয়
মেসিদের সবকিছুই ভালো লেগেছে এনরিকের

আর্সেনালের মাঠ এমিরেটস থেকে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে ২-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা।

'এমএসএন' নামে পরিচিত মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া বিশ্বের অন্যতম সেরা আক্রমণত্রয়ীকে ৭০তম মিনিট পর্যন্ত গোলবঞ্চিত রাখতে পারে আর্সেনালের রক্ষণভাগ।

অসাধারণ এক প্রতি-আক্রমণ থেকে ৭১তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। গোলটিতে ছোঁয়া ছিল 'এমএসএন' ত্রয়ীর অপর দুই সদস্য সুয়ারেস আর নেইমারের।

ম্যাচ শেষে বার্সেলোনার জয়ের নায়ক মেসি বলেন, "ভাগ্যের কিছু সাহায্য পেয়ে প্রথমার্ধে আর্সেনাল খুব ভালো করেছে। কিন্তু আমরা জানতাম, পুরো সময়ে এই গতি ধরে রাখতে পারবে না তারা। দ্বিতীয়ার্ধে আমরা আরও জায়গা পেলাম এবং প্রথম গোলটি আমরা এভাবেই পেয়েছি।"

প্রতিপক্ষের মাঠে দুটি গোল পাওয়ায় কোয়ার্টার-ফাইনালে ওঠার পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বার্সেলোনার। এই ফলে মেসিও দারুণ খুশি।

"অসাধারণ একটি দলের বিপক্ষে খুব ভালো ফল ছিল এটা। সত্যি তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। ফল নিয়ে আমি খুশি।"

পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করতে পেরে তৃপ্ত মেসি। পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে তার অম্ল-মধুর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিলে টিভি থ্রিকে মেসি বলেন, "ভাগ্য ভালো আমি পেনাল্টি থেকে গোল করেছি। গোলরক্ষকরা আমার পেনাল্টি কিক নিয়ে আরও বেশি গবেষণা করে।"