অবসর নিচ্ছেন না রোনালদিনিয়ো
এখনই অবসর নিচ্ছেন না ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনিয়ো।
নাম লেখানোর তিন মাস পরই গত সেপ্টেম্বরে সমঝোতার মাধ্যমে ফ্লুমিনেসে ছেড়ে দেওয়ার পর থেকে ক্লাবহীন আছেন রোনালদিনিয়ো।
সম্প্রতি আবার ফ্লুমিনেসের হয়ে খেলতে শুরু করেন রোনালদিনিয়ো। ফ্লোরিডা কাপে শাখতার দোনেৎস্ক ও ইন্তারনাসিওনালের বিপক্ষে বদলি হেসেবে মাঠে নামেন বার্সেলোনার সাবেক এই প্লেমেকার।
ইন্তারনাসিওনালের কাছে গত বুধবার রোনালদিনিয়োর দল ১-০ গোলে হারে।
ম্যাচ শেষে দুই বারের বর্ষসেরা ৩৫ বছর বয়সী রোনালদিনিয়ো বলেন, “আমি এখনই অবসর নিচ্ছি না। আমি আরও কিছু দিন খেলব।”
