দাপুটে জয়ে চতুর্থ রাউন্ডে আর্সেনাল, ম্যান সিটি
দাপুটে জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে থাকা দুই ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।
সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। নরিচ সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি।
শনিবার নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে আর্সেনাল; সপ্তদশ মিনিটে গোলটি করেন সান্ডারল্যান্ডের জারমেইন লেন্স।
আর্সেনাল সমতায় ফেরে ২৫তম মিনিটে জোয়েল ক্যাম্পবেলের গোলে। ক্যাম্পবেলের গোলে ভালো অবদান রাখেন ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকট।
দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় আর্সেনাল ভেঙ্গারের দল। ৭২তম মিনিটে অ্যারন র্যামজি, ৭৫তম মিনিটে অলিভিয়ে জিরুদ লক্ষ্যভেদ করলে সহজেই তৃতীয় রাউন্ড পার হয় দলটি।
প্রতিপক্ষের মাঠে ষোড়শ মিনিটে সের্হিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটি। কেলেচি ইয়েহানকো লক্ষ্যভেদ করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মানুয়েল পেল্লেগ্রিনির দল।
৭৮তম মিনিটে হেসুস নাভাসের বাড়ানো বল দুরহ কোণ থেকে নরিচ সিটির জালে জড়ান কেভিন ডি ব্রুইন।
