নিষিদ্ধ হতে পারেন সুয়ারেস
ম্যাচ শেষে টানেলে এসপানিওলের খেলোয়াড়দের উত্ত্যক্ত করার কারণে নিষিদ্ধ হতে পারেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস।
নিজেদের মাঠ কাম্প নউয়ে গত বুধবার কোপা দেল রের শেষ ষোলোর প্রথম পর্বে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা।
রেফারি তার প্রতিবেদনে উল্লেখ করেন, ম্যাচ শেষে টানেলে দুই দলের খেলোয়াড়দের ঝগড়া করতে উস্কে দেন সুয়ারেস।
টানেলে অপেক্ষা করতে থাকা সুয়ারেস এসপানিওলের খেলোয়াড়দের উদ্দেশ করে বেশ কয়েকবার বলেন, “আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। এখানে আস। তোমরা কোনো কাজেরই না।”
