২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের কৃতিত্ব রোনালদোকে দিলেন বেনিতেস

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়ের কৃতিত্ব ক্রিস্তিয়ানো রোনালদোকে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 05:39 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

পুরনো খবর:

রিয়ালকে জেতালেন রোনালদো

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে স্পেনের লা লিগায় গত বুধবার সোসিয়েদাদকে ৩-১ গোলে হারায় রিয়াল। ম্যাচের ২৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। পরে জোড়া গোল করে দলের জয়ে ভূমিকা রাখেন পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড। 
 
ম্যাচ শেষে বেনিতেস বলেন, “পেনাল্টি গোল না করতে পারা সত্ত্বেও রোনালদো আরেকটি (পেনাল্টি) নেয়। আর সে দলকে বয়ে নেয়।”
 

এই জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার তৃতীয় স্থানে আছে রিয়াল। তবে রিয়াল ঠিক পথেই আছে বলে মনে করেন বেনিতেস।  নতুন বছরে নিজেদের লক্ষ্যটাও জানিয়ে দেন রিয়াল কোচ, “যখন জিতি, তখন আমরা খুশি হই। এটাই আমরা চাই, জয় আর শিরোপা।”