পেলের সমালোচনায় কান দিচ্ছেন না নেইমার
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের সমালোচনাকে পাত্তাই দিলেন না বার্সেলোনা তারকা নেইমার।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে অসাধারণ ফুটবল উপহার দিয়ে যাচ্ছেন নেইমার। তারকা এই ফরোয়ার্ডের খেলায় মুগ্ধ হয়ে অনেকেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। কিন্তু পেলে ব্রাজিলের বর্তমান অধিনায়কের কিছু অপূর্ণতা খুঁজে বের করেছেন।
পেলের মতে, নেইমার রক্ষণে অবদান রাখেন না; গোলের সুযোগও তৈরি করেন না। এমনকি নেইমারকে তার সাবেক ক্লাব সান্তোসের সেরা দশ খেলোয়াড়ের মধ্যেও রাখতে পারছেন না বলে উল্লেখ করেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে।
নেইমার পেলের এসব সমালোচনা এক প্রকার উড়িয়েই দেন।
“আমি এটা শুনিনি। পেলে যা পছন্দ করেন তা-ই বলতে পারেন। আমি আমার কাজ নিয়ে কথা বলি।”
