২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফের ব্যর্থতা বিশ্লেষণে তদন্ত কমিটি 

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর দলের ফল বিশ্লেষণ করতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 08:21 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

বাফুফে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কার্যনির্বাহী কমিটির সভায় আজমল আহমেদ তপনকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে থাকা বাকি দুজন শেখ মোহাম্মদ আসলাম ও ইলিয়াছ হোসেন। 
 
এবারের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-০ ব্যবধানে হারে বাংলাদেশ। সাফ ফুটবলে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড। এর পর মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন মামুনুল ইসলাম, জামাল ভূইয়ারা। 
 
ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে আগামী সোমবার ভুটানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। 
 
আগের দিন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, “সাফ ফুটবলে দল প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। কেন পারেনি তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। দলের ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।”
 
দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন সাফ ফুটবলের এই আসর পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পাওয়া মারুফুল হক। আর ভুটানের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মামুনুল ইসলাম।