২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাকে ছাড়ানোর সুযোগ হারাল আতলেতিকো

মালাগার কাছে হেরে যাওয়ায় স্পেনের লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনাকে ছাড়িয়ে শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 03:48 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

মালগার মাঠে গত রোববার আতলেতিকোর হারটি ১-০ গোলের। ৮৮তম মিনিটে দারুণ এক ভলি থেকে মালাগার গোলটি করেন ব্রাজিলের স্ট্রাইকার চার্লস।   
 
এই হারের পরও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই আছে আতলেতিকো। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট দিয়েগো সিমেওনের দলের। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। 
 
ক্লাব বিশ্বকাপ খেলতে যাওয়ায় বার্সেলোনার এই রাউন্ডের ম্যাচটি পরে হবে। তাই মালাগার সঙ্গে ড্র করতে পারলেও আপাতত শীর্ষে থাকতো আতলেতিকো।