হকির প্রাথমিক দলে ২৭ জন
৪৩ জন থেকে ১৬ জনকে বাদ দিয়ে এসএ গেমসের জন্য হকির প্রাথমিক দল ২৭ জনে নামিয়ে এনেছেন কোচ মাহাবুব হারুণ।
বাংলাদেশ হকি ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এটা জানায়।
গত সেপ্টেম্বর জুনিয়র এশিয়া কাপ হকি শেষ করে আসার পর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এসএ গেমসের জন্য অনুশীলন করছে হকি দল।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে হবে এসএ গেমসের দ্বাদশ আসর।
২৭ জনের দল: জাহিদ হোসেন, অসিম গোপ, আবু সাইদ নিপ্পন, আশরাফুল ইসলাম, ইমরান হাসান পিন্টু, ফরহাদ আহমেদ শিটুল, রেজাউল করিম বাবু, তাপস বর্মন, বেলাল হোসেন, মামুনুর রহমান চয়ন, রোকনুজ্জামান সোহাগ, খোরশেদুর রহমান, নাইম উদ্দিন, সারোয়ার হোসেন, কামরুজ্জামান রানা, ফজলে হোসেন রাব্বি, হাসান যুবায়ের নিলয়, ইরফানুল হক, সাব্বির হোসেন, আরশাদ হোসেন, পুস্কর ক্ষিসা মিমো, মইনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন, রাসেল মাহমুদ জিমি, রুম্মান সরকার, কৃষ্ণ কুমার দাস, দিন ইসলাম ইমন।
