২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ সিদ্দিকুর

রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডেও ঘুরে দাঁড়াতে পারেননি সিদ্দিকুর রহমান। টানা দুই রাউন্ডের ব্যর্থতায় ‘কাট’-এ বাদ পড়েছেন বাংলাদেশের সেরা এই গলফার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 05:01 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি খেলে যৌথভাবে ৮৭তম স্থানে থেকে বাদ পড়েন সিদ্দিকুর। প্রথম ৬৭ জন গলফার কাট-এর ওপরে থেকে পরের রাউন্ডে উঠেছেন।
 
ফিলিপিন্সের ম্যানিলা সাউথউডস গলফ ও কান্ট্রি ক্লাবে শুক্রবার দ্বিতীয় দিনে দুটি বার্ডি ও তিনটি বোগি করেন তিনি।
 
প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে যৌথভাবে ৮৪তম স্থানে ছিলেন সিদ্দিকুর।
 
এশিয়ান ট্যুরের আগের দুই আসরে শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হন সিদ্দিকুর। ভারতের প্যানাসনিক ওপেনে দ্বিতীয় হন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
 
সর্বশেষ সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ক্ল্যাসিক ওপেনে তৃতীয় রাউন্ডে শীর্ষে থাকা সিদ্দিকুর চতুর্থ রাউন্ডের ব্যর্থতায় টুর্নামেন্ট শেষ করেন ৩০তম স্থানে থেকে।