২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোর চূড়ান্ত পর্বে হাঙ্গেরি

ফুটবলের বড় কোনো আসরে খেলার জন্য প্রায় ৩০ বছরের অপেক্ষা ফুরাচ্ছে হাঙ্গেরির। প্লে অফে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ফ্রান্সে আগামী বছরের ইউরোর চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 01:04 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

হাঙ্গেরি শেষ বার বড় কোনো আসরে খেলেছিল ১৯৮৬ সালে, মেক্সিকো বিশ্বকাপে।

নরওয়ের অসলোতে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জিতে ইউরোতে এক পা দিয়ে রেখেছিল হাঙ্গেরি। সব মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে চূড়ান্তপর্ব নিশ্চিত করলো দলটি।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে শেষ বার হাঙ্গেরি খেলেছিল ১৯৭২ সালে।