২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছুটা হতাশ রোনালদো!

স্পেনের লা লিগায় সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় কিছুটা হতাশ ক্রিস্তিয়ানো রোনালদো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 04:43 PM

Updated : 12 Oct 2022, 04:25 PM

সেভিয়ার মাঠ থেকে গত রোববার ৩-২ গোলের হার নিয়ে ফেরে রিয়াল। মৌসুমে দলের প্রথম হারের দিন গোল পাননি দলটির পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো।

হারের পরের দিনটি রোনালদোর জন্য ছিল অন্য রকম আনন্দের। সোমবার তাকে নিয়ে তৈরি করা চলচ্চিত্র ‘রোনালদো’ মুক্তি পায়। হারের হতাশা রোনালদোর এই আনন্দে অবশ্য প্রভাব ফেলতে পারেনি।

“গতকালের (রোববার) ম্যাচ নিয়ে অবশ্যই আমি কিছুটা হতাশ। তবে এটাকে আমি আজকের (সোমবার) সঙ্গে মেলাব না। কারণ, এটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন।”

“প্রত্যেক খেলোয়াড়ের নিজেদের নিয়ে চলচ্চিত্র তৈরির সুযোগ থাকে না। আমার জীবনের অনন্য এক মুহূর্ত এটি। আমি খুশি এবং এটা উপভোগ করতে চাই”, যোগ করেন রোনালদো।