হংকংয়ে ভালো শুরু সিদ্দিকুরের
ইউবিএস হংকং ওপেনে ভালো শুরু করেছে সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ড শেষে যৌথভাবে দ্বাদশ স্থানে আছেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার।
হংকং গলফ ক্লাবে বৃহস্পতিবার তিনটি বার্ডিতে পারের চেয়ে মোট তিন শট কম খেলেন সিদ্দিকুর।
গত রোববার শেষ হওয়া ম্যাকাও ওপেনে যৌথভাবে ১৭তম হওয়া সিদ্দিকুর হংকংয়ের এই প্রতিযোগিতায় আট জনের সঙ্গে দ্বাদশ স্থানে আছেন।
২০ লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ৬ শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন তাইপের লু ওয়েই-চি ও ইতালির আন্দ্রেয়া পাভান।
