২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলে ড্র দিয়ে শুরু কোচ ক্লপের

লিভারপুলের কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপের শুরুটা ভালো হয়নি। তার অধীনে প্রথম লড়াইয়েই পয়েন্ট হারিয়েছে অল রেডরা। প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 08:00 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

পুরনো খবর:

স্টার্লিংয়ের হ্যাটট্রিকে সিটির বড় জয়
অ্যাস্টন ভিলার বিপক্ষে চেলসির স্বস্তির জয়
এভারটনকে হারিয়ে জয়ে ফিরল ম্যান ইউ

লিভারপুল ও টটেনহ্যাম, উভয় দলেরই লিগে এটা টানা দ্বিতীয় ড্র।
 
সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা দুই ম্যাচে হোঁচটের ধাক্কা সামলে উঠতে শনিবার লিভারপুলের একমাত্র চাওয়া ছিল ঘুরে দাঁড়ানোর। সে লক্ষ্যে প্রতিপক্ষের মাঠে তাদের শুরুটাও হতে পারতো বেশ। 
 
প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলা দলটি দশম মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পেয়েছিল। কিন্তু বেলজিয়ামের স্ট্রাইকার দিভোক ওরিজির হেড ক্রসবারে লাগে।
 
প্রথম ১৫ মিনিটের বেশিরভাগ সময় প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকা টটেনহ্যাম তারপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে থাকে। আক্রমণ সামলে পাল্টা আক্রমণেও যাচ্ছিল তারা, কিন্তু লিভারপুলের রক্ষণ ভাঙতে পারছিল না।
 
৩২তম মিনিটে এগিয়ে যেতে পারতো টটেনহ্যাম। কিন্তু ডি বক্সের বাইরে থেকে ডেনিশ মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকেসেনের শট রুখে দেন গোলরক্ষক। খানিক বাদেই তাদের আরেকটি প্রচেষ্টা লিভারপুলের জমাট রক্ষণে বাধা পায়।
 
এই অর্ধের শেষ পাঁচ মিনিটে আক্রমণ-প্রতি আক্রমণে লড়াই জমে উঠলেও স্কোরলাইনে পরিবর্তন আসেনি।
 
দ্বিতীয়ার্ধেও একই চিত্র; শুরুতে লিভারপুল আক্রমণাত্মক খেললেও দ্রুতই লড়াইয়ে ফেরে টটেনহ্যাম।
 

৫৫তম মিনিটে লুকাস লেইভার জোরালো শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় লিভারপুলকে। পাল্টা আক্রমণে পরের মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার, কিন্তু আবারও দৃঢ়তার পরিচয় রাখে অতিথি রক্ষণ। ৭১তম মিনিটে লিভারপুলের দৃঢ় রক্ষণে টটেনহ্যামের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। পাঁচ মিনিট বাদে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে আরেকটি ভালো আক্রমণ ব্যর্থ করে দেন ওয়াকার। শেষ ১০ মিনিটে উভয় দল একটা করে সুযোগ পেলেও কেউই জালে বল পাঠাতে পারেনি।  এই ড্রয়ের পর লিভারপুলের পয়েন্ট ৯ ম্যাচে ১৩। সমান ম্যাচে টটেনহ্যামের পয়েন্ট ১৪।