২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাস্টন ভিলার বিপক্ষে চেলসির স্বস্তির জয়

নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে অতি প্রয়োজনীয় জয়টি পেয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 11:24 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

পুরনো খবর:

স্টার্লিংয়ের হ্যাটট্রিকে সিটির বড় জয়
এভারটনকে হারিয়ে জয়ে ফিরল ম্যান ইউ
লিভারপুলে ড্র দিয়ে শুরু কোচ ক্লপের

স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার দুই অর্ধে একটি করে গোল পায় জোসে মরিনিয়োর দল। প্রথমার্ধে দিয়েগো কস্তার গোলে এগিয়ে যাওয়া চেলসি দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান বাড়ায়।

জন টেরির হেড অ্যাস্টন ভিলার পোস্টের ওপর দিয়ে উড়ে যাওয়ার একটু পরই চেলসিকে এগিয়ে নেন কস্তা। ৩৪তম মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান উইলিয়ান। ব্রাজিলের এই মিডফিল্ডারের দারুণ পাস পেয়ে বল জালে জড়ান স্প্যানিশ স্ট্রাইকার কস্তা।

দ্বিতীয়ার্ধে অ্যালান হাটনের আত্মঘাতী গোলে ম্যাচে আরও পিছিয়ে পড়ে অ্যাস্টন ভিলা। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা কস্তার বাড়ানো বল তার গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়।

শেষ দিকে পেদ্রো, ফাব্রেগাসদের প্রচেষ্টা ব্যর্থ হলে চেলসি জয়ের ব্যবধান বাড়াতে পারেনি।

এই জয়ের পর নয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উঠে এসেছে চেলসি।

দিনের অন্য ম্যাচে রাহিম স্টার্লিংয়ের দারুণ হ্যাটট্রিকে বোর্নমাউথকে ৫-১ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ম্যানচেস্টার সিটি। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২১।

এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে এভারটনকে হারায়। টটেনহ্যাম হটস্পার ও লিভারপুলের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়।