২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় রাউন্ডে সিদ্দিকুরের উন্নতি

ম্যাকাও ওপেনের তৃতীয় রাউন্ডে কিছুটা এগিয়েছেন সিদ্দিকুর রহমান। আট জনের সঙ্গে যৌথভাবে ২২তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 04:27 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

শনিবার তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেন সিদ্দিকুর। চারটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) ও দুটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেন তিনি।

তিন রাউন্ড মিলে পারের চেয়ে পাঁচ শট কম খেলে ৩০তম থেকে ২২তম স্থানে উঠে এসেছেন তিনি।

প্রথম রাউন্ডে পারের চেয়ে ছয় শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে ছন্দ হারান। দ্বিতীয় দিন পারের চেয়ে তিন শট বেশি খেলে ৩০তম স্থানে নেমে যান এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৫ শট কম খেলে ১ লাখ ডলার প্রাইজমানির টুর্নামেন্টে শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার স্কট হেন্ড।