২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ ইয়ুথ গেমস: আর্চারিতে বাংলাদেশের সোনা

কমনওয়েলথ ইয়ুথ গেমসের পঞ্চম আসরে সাফল্য পেয়েছে বাংলাদেশ। আর্চারির বালক ব্যক্তিগত রিকার্ভ বো ইভেন্টে সোনা জিতেছেন তামিমুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 01:34 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

পুরনো খবর:

কমনওয়েলথ ইয়ুথ গেমসে পদকজয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভারতের নিশানাথ কুমাওয়াটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে হারিয়ে সোনা জেতেন তামিমুল।  

আর্চারির বালিকা বিভাগেও পদক পেয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত রিকার্ভ বো ইভেন্টে মালয়েশিয়ার মাজলান নুরামনিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশের নন্দিনী খান স্বপ্না। 

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি শোয়েব চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
 

পদক জেতায় তামিমুল ও নন্দিনীসহ গেমসে অংশ নেওয়া বাংলাদেশি ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় গত ৫ সেপ্টেম্বর শুরু হওয়া কমনওয়েলথ ইয়ুথ গেমসের এবারের আসর শেষ হবে ১১ সেপ্টেম্বর। 

এবারের আসরে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে এক হাজার ক্রীড়াবিদ আর্চারি ছাড়াও সাঁতার, অ্যাথলেটিকস, টেনিস, ভারোত্তলনসহ মোট নয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন।