২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

স্ট্রাইকার জিরুদ হয়ে গেলেন গোলরক্ষক!

জেনোয়ার বিপক্ষে ম্যাচের অন্তিম সময়ে দারুণ একটি সেভও করেন তিনি।

স্ট্রাইকার জিরুদ হয়ে গেলেন গোলরক্ষক!

মূল গোলরক্ষক লাল কার্ড দেখায় শেষ দিকে দলের পোস্ট সামলান ফরাসি এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 06:08 PM

Updated : 08 Oct 2023, 06:08 PM

অলিভিয়ে জিরুদ, যার আসল পরিচয় তিনি একজন পরিপূর্ণ স্ট্রাইকার। গোল করাই যার কাজ। তবে জেনোয়ার বিপক্ষে লিগ ম্যাচে দলের খুব প্রয়োজনের মুহূর্তে গোলরক্ষক বনে গেলেন এসি মিলানের এই খেলোয়াড়। দারুণ এক সেভ করে দলকে দিলেন জয়ের স্বাদ।

সেরি আয় শনিবার রাতে ম্যাচটির যোগ করা সময়ের অষ্টম মিনিটে লাল কার্ড দেখেন মিলানের গোলরক্ষক মাইক মিয়াঁ। ক্রিস্টিয়ান পুলিসিকের একমাত্র গোলে তখন তারা এগিয়ে।

ব্যবধান ধরে রাখতে রক্ষণ সামলোনাই আসল কাজ। পরিস্থিতি বুঝে নেওয়া কৌশলে জিরুদের হাতে তুলে দেওয়া হয় গ্লাভস। যোগ করা সময়ের খেলা চলে পরে আরও সাত মিনিট। দায়িত্বটা কী দারুণভাবেই না সামলালেন তিনি। ভীষণ গুরুত্বপূর্ণ এক সেভ করে দলের ১-০ গোলের জয় নিশ্চিত করেন ফরাসি এই স্ট্রাইকার।

এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে এসি মিলান। আট ম্যাচে সাত জয়ে তাদের পয়েন্ট ২১।

তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান।