২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সোনা জিতে বাহরাইনের তাজুদিনোভের ইতিহাস

অ্যাথলেটিকসের বাইরে অলিম্পিকসে বাহরাইনের প্রথম সোনা জয়ী এখন এই কুস্তিগীর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2024, 06:42 PM

Updated : 26 Aug 2026, 10:13 AM

প্যারিস অলিম্পিকসে কুস্তিতে সোনা জিতলেন তাজুদিনোভ আখমেদ। বনে গেলেন ইতিহাস। অ্যাথলেটিকসের বাইরে অলিম্পকসে বাহরাইনকে কোনো ডিসিপ্লিনে সোনা এনে দেওয়ার কীর্তি গড়েছেন এই কুস্তিগীর।

ছেলেদের ৯৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে জর্জিয়ার গিভি মাচারাসভিলিকে হারিয়ে সোনা জিতে নেন তাজুদিনোভ। গত বছর বেলগ্রেডের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ২১ বছর বয়সী এই কুস্তিগীর। এবার বাজিমাত করলেন অলিম্পিকসে।

এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন আজারবাইজানের মাগোমেদখান মাগোমেদোভ ও ইরানের আমিরআলি আজারপিরা।

চলতি আসরে এটি বাহরাইনের দ্বিতীয় সোনার পদক। এর আগে মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেজে সোনা জিতেছিলেন উইনফ্রেদ ইয়াভি।