২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় টেনিসে সেরা জারিফ ও সুমাইয়া

পুরুষ ও মহিলা এককের ফাইনালে দুজনই পেয়েছেন সহজ জয়।

জাতীয় টেনিসে সেরা জারিফ ও সুমাইয়া
জাতীয় টেনিসে পুরুষ ও মহিলা এককে সেরা হয়েছেন জারিফ আবরার ও সুমাইয়া আক্তার। ছবি: বাংলাদেশ টেনিস ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 12:05 AM

Updated : 26 Aug 2026, 11:55 AM

জাতীয় টেনিসের কোনো বিভাগেই ফাইনাল জমেনি। একপেশে লড়াইয়ে পুরুষ বিভাগে জারিফ আবরার ও মেয়েদের বিভাগে সুমাইয়া আক্তার জয় তুলে নিয়েছেন।

রমনার জাতীয় টেনিস কমপ্লেক্স শুক্রবার পুরুষ এককের ফাইনালে সেনানিবাস অফিসার্স টেনিস ক্লাবের জারিফ ৬-১, ৬-৩ গেমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মাহাদ বিন মালেককে হারান।

মহিলা এককের ফাইনালে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া ৬-০, ৬-৪ গেমে হারান বিকেএসপির সুবর্না খাতুনকে।

পুরুষ দ্বৈতের ফাইনালে অবশ্য জারিফ পাননি সেরা সাফল্যের স্বাদ। সায়েমের সাথে জুটি গড়ে তিনি রুস্তম আলী ও মিলন হোসেন জুটির কাছে হারেন ৭-৬, ৬-৪ গেমে।

মহিলা দ্বৈতে হারের তেতো স্বাদ পেতে হয়েছে সুমাইয়াকেও। বিকেএসপির সুবর্না খাতুন-জান্নাতুন ফেরদৌস জুটির কাছে ৫-৭, ৭-৫, ১০-৭ গেমে হেরে যান ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেনের সাথে জুটি গড়ে খেলা সুমাইয়া। 

এ প্রতিযোগিতায় মোট ১৬৫ জন খেলোয়াড় অংশগ্রহণ নেয়।