২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছরের চুক্তিতে পিএসজিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বেরাওদু

স্বদেশের ক্লাব সাও পাওলো থেকে ইউরোপিয়ান ফুটবলে পাড়ি জমালেন ২০ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 09:15 PM

Updated : 01 Jan 2024, 09:15 PM

মৌসুমের মাঝামাঝি রক্ষণে শক্তি বাড়াল পিএসজি। স্বদেশের ক্লাব সাও পাওলো থেকে প্যারিসের ক্লাবটিতে যোগ দিলেন তরুণ ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক লুকাস বেরাওদু।

২০ বছর বয়সী এই ডিফেন্ডারকে পাঁচ বছরের চুক্তিতে দলে টানার কথা সোমবার বিবৃতি দিয়ে জানায় পিএসজি।

ব্রাজিলের শীর্ষ লিগে সাও পাওলোর শুরুর একাদশের নিয়মিত সদস্য ছিলেন বেরাওদু। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়েও খেলেছেন তিনি।

টানা তৃতীয় লিগ আঁ শিরোপা জয়ের মিশনে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা নিসের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে লুইস এনরিকের দল।