১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

অভিষিক্ত বিয়ার্ডম্যানের আগুনে পুড়ে ছাই ইংল্যান্ড

ইংলিশদের দেড়শর আগে গুটিয়ে অনায়াস জয়ে সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া।

অভিষিক্ত বিয়ার্ডম্যানের আগুনে পুড়ে ছাই ইংল্যান্ড

রেকর্ড গড়া টনি বিয়ার্ডম্যানকে আলিঙ্গন করছেন রেনশ। ছবি: সিএ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 03:17 PM

Updated : 13 Nov 2026, 03:17 PM

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমে নিজের দ্বিতীয় ওভারেই শিকার ধরলেন মাহলি বিয়ার্ডম্যান। পরে আরও পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে দেড়শর আগে গুটিয়ে দিতে রাখলেন বড় অবদান। তার রেকর্ড গড়া বোলিংয়ের পর অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রেলিয়া।

পার্থে শুক্রবার প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ১৩১ রানে অলআউট করে ১৫৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা।

চমৎকার বোলিংয়ে স্রেফ ২৪ রান দিয়ে ৬ উইকেট নেন বিয়ার্ডম্যান। ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার হয়ে যা সেরা বোলিংয়ের রেকর্ড। এর আগে এই সংস্করণে নিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটের স্বাদ পান কেবল টনি ডডেমেইড। ১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে পাঁচ উইকেট নেন এই পেসার।

বিস্তারিত আসছে…