১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইন ফুটবলের নতুন প্রধান শেভচেঙ্কো

৯৪ ভোটের ৯৩টিই পেয়েছেন সাবেক এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 11:16 PM

Updated : 25 Jan 2024, 11:16 PM

ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন প্রধান বেছে নিয়েছে ইউক্রেইন। আন্দ্রি পাভেলকোর স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক তারকা স্ট্রাইকার আন্দ্রি শেভচেঙ্কো। 

কিইভে অ্যাসোসিয়েশনের নির্বাচনে ৯৪ ভোটের ৯৩টিই পেয়েছেন ৪৭ বছর বয়সী শেভচেঙ্কো। অন্য ভোটটিও তিনিই পেতে পারতেন। শেভচেঙ্কো নিজেই কংগ্রেসের একজন প্রতিনিধি, তবে তিনি তা করেননি।

২০১২ সালে অবসর নেওয়ার আগে ডাইনামো কিইভ, এসি মিলান ও চেলসির হয়ে খেলেন শেভচেঙ্কো। বোর্ড প্রধানের পদে ৯ বছর দায়িত্ব পালন করা পাভেলকোর জায়গায় এলেন তিনি। অর্থ আত্মসাতের অভিযোগে ইউক্রেইনের সাবেক ফুটবল প্রধানের বিরুদ্ধে আদালাতে শুনানি চলছে। তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। 

১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ইউক্রেইনের হয়ে খেলেন শেভচেঙ্কো। ১১১ ম্যাচে ৪৮ গোল করে তিনিই দেশটির সর্বোচ্চ গোলদাতা। 

খেলা ছাড়ার পর যোগ দেন কোচিংয়ে। ২০২০ ইউরোয় তার কোচিংয়েই কোয়ার্টার-ফাইনালে খেলে ইউক্রেইন।