২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিতে চুক্তির মেয়াদ বাড়ালেন ওর্টেগা

২০২৫-২৬ মৌসুমের শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের দলটিতে থাকবেন এই জার্মান গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2024, 05:31 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছেন গোলরক্ষক স্টেফান ওর্টেগা। ২০২৫-২৬ মৌসুমের শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের দলটিতে থাকবেন তিনি। 

৩১ বছর বয়সী এই ফুটবলারের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৪-২৫ মৌসুমে। মেয়াদ আরও এক বছর বাড়ানোর কথা শনিবার জানায় ইংলিশ চ্যাম্পিয়নরা। 

২০২২ সালের জুলাইয়ে জার্মান ক্লাব আর্মিনিয়া বিলেফেল্ড থেকে তিন বছরের চুক্তিতে সিটিতে যোগ দেন ওর্টেগা। পেপ গুয়ার্দিওলার দলে দ্বিতীয় পছন্দের গোলরক্ষক তিনি। ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগে তিনি ম্যাচ খেলার সুযোগ পান ৯টি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের ফাইনালে ছিলেন শুরুর একাদশে, যেখানে হেরে যায় সিটি।

ইতিহাদ স্টেডিয়ামের দলটিতে চুক্তির মেয়াদ বাড়িয়ে উচ্ছ্বসিত এখনও জার্মানির হয়ে খেলতে না পারা ওর্টেগা।

“ম্যানচেস্টার সিটিতে আরও বেশি সময় থাকতে পেরে আমি আনন্দিত। আমাদের সেরা হওয়ার জন্য যা দরকার, তার সবই এই ক্লাব দিয়ে থাকে। প্রতিদিন আমি অনুপ্রাণিত এবং চ্যালেঞ্জ অনুভব করি। দুই বছর আগে এখানে আসার পর থেকে গোলরক্ষক হিসেবে আমি উন্নতি করেছি।”