৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

সাঁতারে চার দিনে ২০ রেকর্ড, সেরা রাফি ও মাইশা

৩৪টি সোনা, ২৪টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ পদক পেয়ে দলগতভাবে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

সাঁতারে চার দিনে ২০ রেকর্ড, সেরা রাফি ও মাইশা

দলগতভাবে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ছবি: বাংলাদেশ সাঁতার ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 10:05 PM

Updated : 31 Oct 2026, 10:05 PM

জাতীয় সাঁতারের শেষ দিনে রেকর্ড হয়েছে আরও চারটি। সব মিলিয়ে চার দিনে ২০টি রেকর্ডের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে প্রতিযোগিতা।

পুরুষ বিভাগে সাতটি সোনা জিতে সেরা সাঁতারু নির্বাচিত হন বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। চারটি জাতীয় রেকর্ড গড়েন তিনি।

নারী বিভাগে সেরা হন বাংলাদেশ নৌবাহিনীর ফাতিহা মাহতাব মাইশা। পাঁচটি সোনা ও একটি রুপা জেতা এই সাঁতারু রেকর্ড গড়েন তিনটি।

৩৪টি সোনা, ২৪টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ পদক পেয়ে দলগতভাবে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ১৬টি সোনা, ২২টি রুপা ও ২৬টি ব্রোঞ্জ পদক পেয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি ২টি রুপা ও ৬টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় হয়েছে।

এছাড়া নিকলী সুইমিং ক্লাব ২টি ব্রোঞ্জ এবং বাংলাদেশ পুলিশ একটি ব্রোঞ্জ পদক অর্জন করে।