২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কয়েক সপ্তাহের জন‍্য ছিটকে গেলেন বার্সেলোনার ক্রিস্টেনসেন

সেভিয়ার বিপক্ষে ম‍্যাচে পেশিতে চোট পেয়েছেন অভিজ্ঞ এই ডেনিশ ডিফেন্ডার।

কয়েক সপ্তাহের জন‍্য ছিটকে গেলেন বার্সেলোনার ক্রিস্টেনসেন

বল দখলের লড়াইয়ে বার্সেলোনা ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 04:13 PM

Updated : 20 Sep 2026, 04:13 PM

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক নিশ্চিত করেছেন, সেভিয়ার বিপক্ষে ম‍্যাচে পেশিতে চোট পেয়েছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। কয়েক সপ্তাহের জন‍্য ছিটকে গেছেন এই ডেনিশ ডিফেন্ডার।

পায়ের পেশিতে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন ক্রিস্টেনসেন। সে সময় ভীষণ হতাশ দেখাচ্ছিল অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।

পিছিয়ে পড়ার পর অধিনায়ক হাফিনিয়ার হ‍্যাটট্রিকে সেভিয়াকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। ম‍্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্রিস্টেনসেনের চোটের কথা নিশ্চিত করেন কোচ।

“সে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবে। এটা পেশির একটা চোট। আগামীকাল তার আরও কিছু পরীক্ষা করানো হবে।”

এই চোটের জন‍্য আসন্ন আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্কের হয়ে খেলা হবে না ক্রিস্টেনসেনের। বিরতির পর বার্সেলোনার জন‍্য অপেক্ষা করছে বড় কিছু লড়াই। সেগুলোতে খেলার জন‍্য সেরে উঠতে কিছুটা সময় পাচ্ছেন ক্রিস্টেনসেন।

সেভিয়ার বিপক্ষে ম‍্যাচের বাকি অংশে খেলেন জেরার্দ মার্তিন। ক্রিস্টেনসেনের জায়গায় পরের ম‍্যাচগুলোতে তিনিই খেলতে পারেন। এছাড়া এরিক গার্সিয়া ও জুল কুন্দেকেও খেলাতে পারেন ফ্লিক।