১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করে আরেক দলে যোগ দিলেন পেনিয়া

স্প্যানিশ এই গোলরক্ষকের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়িয়েছে কাতালান ক্লাবটি।

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করে আরেক দলে যোগ দিলেন পেনিয়া
ইনাকি পেনিয়া। ছবি: বার্সেলোনা এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ইনাকি পেনিয়া। নতুন চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির খেলোয়াড় স্প্যানিশ এই গোলরক্ষক। তবে চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে দেখা যাবে না ২৬ বছর বয়সী পেনিয়াকে। পুরো মৌসুমের জন্য ধারে তাকে দলে নিয়েছে আরেক স্প্যানিশ ক্লাব এলচে।

পেনিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো এবং এলচেতে তার যোগ দেওয়ার খবর বুধবার জানিয়েছে বার্সেলোনা। 

বার্সেলোনা থেকে এনিয়ে দ্বিতীয়বার ধারে অন্য ক্লাবে খেলতে যাচ্ছেন পেনিয়া। ২০২২ সালে ৬ মাসের জন্য তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে খেলতে গিয়েছিলেন তিনি।

স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে মাঠে নামেন পেনিয়া। আর সব মিলিয়ে ক্লাবটির মূল দলের প্রতিনিধিত্ব করেন তিনি ৪৫ ম্যাচে।

এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে দুটি করে লা লিগা, স্প্যানিশ কাপ, স্প্যানিশ সুপার কাপ জয়ের স্বাদ পেয়েছেন পেনিয়া।