১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাড়ি দুর্ঘটনায় হাসপাতালে ইম্মোবিলে

পিঠে ও পাঁজরে আঘাত পেয়েছেন ইতালির এই ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 08:42 PM

Updated : 16 Apr 2023, 08:42 PM

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইতালি ও লাৎসিওর ফরোয়ার্ড চিরো ইম্মোবিলে। পিঠে ও পাঁজরে আঘাত পেয়েছেন তিনি।

ইতালির সংবাদ মাধ্যমের খবর, রোমে রোববার একটি ট্রামের সঙ্গে ইম্মোবিলের গাড়ির সংঘর্ষ হয়।

লাৎসিও বিবৃতিতে জানিয়েছে, ৩৩ বছর বয়সী এই ফুটবলার মেরুদণ্ডে আঘাত পেয়েছেন এবং তার ডান পাঁজরে ফাটল ধরা পড়েছে। বর্তমানে তার অবস্থা ‘ভালো।’

সেরি আয় গত শুক্রবার স্পেৎসিয়ার বিপক্ষে দলের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করেন ইম্মোবিলে। আগামী শনিবার তোরিনোর মুখোমুখি হবে লাৎসিও।