সেলফি-ভিডিওতে পশু কোরবানি, এই দেখানোর ফল কী?
ছয় বছর আগে কোরবানির ঈদের সময় ফেইসবুকে দুটি ছবি ভাইরাল হয়েছিল। এর একটিতে কোরবানি দেওয়া গরুকে রক্তাক্ত অবস্থায় উলটো করে শুইয়ে তার উপর এক তরুণ হেলান দিয়ে গরুর পেছনের দুটি পা ধরে বসে হাসছিলেন। তার পাশেই হাসিমুখে ছিলেন আরেক তরুণ।