ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর লেনদেন শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়, কারিগরি ত্রুটির জন্য সকাল সাড়ে ১০টার বদলে সাড়ে ১১টায় লেনদেন শুরু হবে।
ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ১১টায় লেনদেন শুরুর পর কখন তা শেষ হবে তা ডিএসইর ওয়েবসাইটে জানানো হবে।
গত ৪ ডিসেম্বরও কারিগরি ত্রুটির কারণে এক ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হয় নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর দুপুর তিনটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১১৪৪ ঘ.
bdnews24