২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এনভয় টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছর ৩১ ডিসেম্বর বেলা ১০টায় ময়মনসিংহের জমিরদিয়ায় কোম্পানির কারখানায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১৩ ডিসেম্বর। ডিএসই ওয়েবসাইটে আরো জানানো হয়ে, সমাপনী বছরে ইস্টার্ন লুব্রিকেন্টের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪২৪ টাকা ২৬ পয়সা। বাজারে নতুন আসা এই কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে যোগ হলে রোববার থেকে লেনদেন থেকে শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/২০১৬ঘ.