২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক পতন

সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ১১০ পয়েন্ট। লেনদেন হয়েছে ৬১২ কোটি টাকার শেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 05:10 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে কমেছে। বুধবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সাধারণ সূচক উঠতে শুরু করে। তবে এর আধ ঘণ্টার মাথায় শুরু হয় পতন। দফায় দফায় সুচক কমে দিন শেষে দাঁড়ায় ৪ হাজার ৩৭১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১১০ পয়েন্ট কম। এদিন হাতবদল হয় ৬১২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৪৪টির, কমে ২১৩টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম। আগের দিন মঙ্গলবার এ বাজারে সূচক ও লেনদেন সামান্য বাড়ে। দিনশেষে সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ৪৮২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেশি। হাতবদল হয় প্রায় ৬৪৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৮৬টির, কমে ৬৩টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম। এর আগে সোমবার ডিএসই সূচকে ২৪ পয়েন্ট এবং রোববার ৬ পয়েন্ট যোগ হয়। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে বাড়ে মোট ১৯১ পয়েন্ট। গত সপ্তাহ থেকে প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ডিএসইতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫১৬ ঘ.