২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শুরুতে সূচক কমলো

সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমেছে প্রায় ৫০ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সাধারণ সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। রোববার বেলা ১১টায় লেনদেন শুরুর পর প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে ওঠানামা চলে। পরের দেড় ঘণ্টায় সূচক কমে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১ দশমিক ১৭ শতাংশ বা প্রায় ৫০ পয়েন্ট কমে ৪ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় ২৬১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৭১টির, কমে ১৬৯টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম। গত সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৬৩ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২.৮৪ শতাংশ বা প্রায় ১১৮ পয়েন্ট বাড়ে। এর আগের সপ্তাহে সূচকে যোগ হয় প্রায় ২ পয়েন্ট। তারও আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪১৪ ঘ.