২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সপ্তাহ শেষে বাড়লো সূচক

সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ৬৩ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 05:41 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জে ওঠানামার মধ্য দিয়ে সূচক বাড়তে থাকে। দিন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৪৮ শতাংশ বা প্রায় ৬৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৮৪ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় ২৩৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২২৭টির, কমে ২৩টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম। সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ৯৭ পয়েন্ট। হাতবদল হয় ২৫২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১১৭ পয়েন্ট। সোমবার সাধারণ সূচকে প্রায় ৭৭ পয়েন্ট বেড়েছিল। সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক প্রায় ৪২ পয়েন্ট কমে। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ২ পয়েন্ট। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে। তারও আগের সপ্তাহে সূচক কমে ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট। বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, বিএসসিসিএল, জিপিএইচ ইস্পাত, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, এমআই সিমেন্ট, তিতাস গ্যাস ও বেক্সিমকো লি.। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ৬ষ্ঠ আইসিবি, মালেক স্পিনিং, আমরা টেকনোলজি, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, সিএমসি কামাল, জিবিবি পাওয়ার, ইসলামিক ফাইন্যান্স, এসআলম কোল্ড রোল্ড স্টিল ও মেট্রো স্পিনিং। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এনএলআই ১ম মিউচুয়াল ফান্ড, এপেক্স স্পিনিং, দুলামিয়া কটন, এবিবি ১ম মিউচুয়াল ফান্ড, রংপুর ফাউন্ড্রি, স্টাইলক্র্যাফট, এমজেএল, মুন্নু স্টাফলার, ইস্টার্ন কেবলস ও প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪২৩ ঘ.