ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা ব্যাংক এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৭২ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে।
বছরের প্রথমার্ধে যমুনা ব্যাংক গত বছরের তুলনায় প্রায় ১৫ কোটি টাকা বেশি মুনাফা করে। গত বছর এ মুনাফা ছিল প্রায় ৫৭ কোটি টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তারা প্রায় ৪২ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ১৮ কোটি টাকা বেশি।
প্রতিষ্ঠানটি ২০১১ সালে ১৩৫ কোটি টাকা মুনাফা করেছিল। ২০১০ মুনাফা হয়েছিল ১০৭ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮২৮ ঘ.
bdnews24