২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ৫০ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 05:20 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে সূচক বেড়েছে। বুধবার ডিএসইতে লেনদেনের শুরুর পর থেকে সূচকে ওঠানামা চললেও শেষের দিকে সূচক বাড়ে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে প্রায় ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির। হাতবদল হয়েছে ৩০৭ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে প্রায় ১১২ কোটি টাকা বেশি। মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৬৬ পয়েন্ট। সোমবার ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে সূচক কমে ১৭৯ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন নতুন সময়সূচিতে লেনদেন শুরু হওয়ার পর সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১২১ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৬৩ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ১৯৩ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ২৯২ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ১৯৩ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৮৮ শতাংশ কমে। এরও আগের চার সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট, ৮৪ পয়েন্ট, ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫০৪ ঘ.