২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ৬৬ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 05:19 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিন দরপতনের পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচক বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শুরুর পর প্রথম ২৫ মিনিট সূচক বাড়ে। এর পর সূচকে ওঠানামা চলতে থাকে। তবে বেলা সাড়ে ১২টা থেকে আবার সূচক বাড়ে। দিনশেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে প্রায় ৬৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির। হাতবদল হয়েছে ১৯৫ কোটি টাকার শেয়ার যা আগের দিনের চেয়ে ১৩২ কোটি ৩২ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে সূচক কমে ১৭৯ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন নতুন সময়সূচিতে লেনদেন শুরু হওয়ার পর সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১২১ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৬৩ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ১৯৩ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ২৯২ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ১৯৩ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৮৮ শতাংশ কমে। এরও আগের চার সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট, ৮৪ পয়েন্ট, ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল। মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, এসআইবিএল, গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, পদ্মা অয়েল, বেক্সিমকো লিমিটেড ও জিপিএইচ ইস্পাত। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, বিআইএফসি, এফএএস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, এবিবি ১ম মিউচুয়াল ফান্ড, ৭ম আইসিবি, লিব্রা ইনফিউশন, ফার্স্ট লিজ ইন্টারন্যাশনাল, রহিম টেক্সটাইল ও আরএন স্পিনিং। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, মেঘনা সিমেন্ট, এলআর গ্লোবাল, আইসিবি এএমসিএল ১ম মিউচুয়াল ফান্ড, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, আজিজ পাইপস, জেমিনি সি ফুড, এফবিএফআইএফ, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স ও গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬১৮ ঘ.