২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের সঙ্গে লেনদেনও বাড়ল

সপ্তাহের তৃতীয় দিন দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয়েছে ৯৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনের সূচকের পাশপাশি লেনদেনও বেড়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুর পর পাঁচ মিনিটেই সূচক বাড়ে ৪৬ পয়েন্ট। এরপর ওঠানামার মধ্যে দিয়ে সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে ৯৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৯ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ২৯টির ও বদলায়নি ৭টির। লেনদেন হয়েছে প্রায় ৫৭৫ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ৭১ কোটি টাকা বেশি। এ নিয়ে টানা চার দিন সূচক ও লেনদেন বাড়ল। সোমবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৪৬ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৪৮২ কোটি টাকার শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন নেতৃত্ব আসার পর রোববার প্রথম দিনের লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৮৩ পয়েন্ট। সেদিন লেনদেন হয় প্রায় ৪০৪ কোটি টাকার শেয়ার। বৃহস্পতিবার রাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শীর্ষ পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হন রকিবুর রহমান। সভাপতির পাশাপাশি আহমেদ রশিদ লালীকে প্রথম সহ-সভাপতি এবং মোহাম্মদ শাহজাহানকে সহ-সভাপতি নির্বাচিত করেছে ডিএসই পরিচালকরা। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৬ ঘ.