ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ইসলামিক ফিনান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও পরিচালনা পর্ষদ ৩টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
ইসলামিক ফিনান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল বেলা সাড়ে ১০টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ইসলামিক ফিনান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৮৭ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১৬ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১২০ ঘ.
bdnews24