২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কিনছেন আরও ৩ ব্যাংকের পরিচালক

সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তিনটি ব্যাংকের তিন পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 06:58 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তিনটি ব্যাংকের তিন পরিচালক। পরিচালকেরা শাহজালাল ইসলামি ব্যাংক, যমুনা ব্যাংক ও সিটি ব্যাংকের। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। শাহজালাল ইসলামি ব্যাংকের কর্পোরেট উদ্যোক্তা-পরিচালক শামস উদ্দিন খান অ্যান্ড হারুন মিয়া লিমিটেড তিন লাখ শেয়ার কিনবেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে কোম্পানিটির ৭৩ লাখ ৬০ হাজার ৬৯৩টি শেয়ার আছে। যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার তার কোম্পানির তিন লাখ ৪০ হাজার শেয়ার কিনবেন। বর্তমানে তার কাছে ৫২ লাখ ১৫ হাজার ৮৬১টি শেয়ার আছে। সিটি ব্যাংকের পরিচালক রফিকুল ইসলাম খান ঘোষণা দিয়েছেন ১০ লাখ শেয়ার কেনার। তার কাছে আছে ৭৬ লাখ ৬৯ হাজার ৩৪০টি শেয়ার। বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। এসইসির নির্দেশনা মেনে ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২৫৭ ঘ.