২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কিনছেন আরো ৩ পরিচালক

সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আরো তিন পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আরো তিন পরিচালক। এরা হলেন, যমুনা ব্যাংকের পরিচালক কানুতোশ মজুমদার ও উদ্যোক্তা-পরিচালক ফজলুর রহমান এবং সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক রাজিবুল হক চৌধুরী । রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এদের মধ্যে কানুতোশ মজুমদার যমুনা ব্যাংকের ১ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন। ফজলুর রহমান কিনবেন ৫ লাখ শেয়ার। এ ছাড়া সিটি ব্যাংকের ৩ লাখ শেয়ার কিনবেন রাজিবুল হক চৌধুরী। বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানানো হয়েছে। গত ২২ নভেম্বর এসইসি এক নির্দেশনায় কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের হাতে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এএল/২১১৫ ঘ.