২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদিত মূলধন বাড়াবে আইপিডিসি

অনুমোদিত মূলধন বাড়ানোর ঘোষণা দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ (আইপিডিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ অনুমোদিত মূলধন বাড়ানোর ঘোষণা দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ (আইপিডিসি)। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আইপিডিসি জানিয়েছে, পরিচালচনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করবে। ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়া আইপিডিসির পরিশোধিত মূলধনের পরিমান ৯৪ কোটি টাকা। আইডিসির ওয়েবসাইটের তথ্যমতে, কোম্পানিটির ৫১ দশমিক ০৫ শতাংশ শেয়ারের মালিক আগা খাঁন ফান্ড ফর ইকনোমিক ডেভেলপমেন্ট। ২৭ দশমিক ০৭ শতাংশ শেয়ার 'পাবলিক'। বাকি ২১ দশমিক ৮৮ শতাংশ শেয়ার আছে সরকারের কাছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আইপিডিসি চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৪ কোটি ৬৩ লাখ টাকা লোকসান করে। কিন্তু দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন) এসে ১ কোটি ৮৬ লাখ টাকা মুনাফা করে। এ সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯৭ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৩৫৩ ঘ.