ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দরপতনে ডিএসই সাধারণ সূচক ৫ হাজারের নীচে নেমে গেছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম।
সোমবার লেনদেন শুরুর পর প্রথম ৫ মিনিটেই সূচক ১০৭ পয়েন্ট কমে যায়। এক পর্যায়ে সূচক ২০০ পয়েন্টের বেশি পড়ে যায়।
বেলা ১২টা ১ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২৩২ পয়েন্ট কম ছিল। এরপর সূচক ওপরের দিকে সামান্য ওঠে।
লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৬৪ দশমিক ৭১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৭৭ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এর আগে ৫ হাজারের নীচে সাধারণ সূচক ছিল ২০১০ সালের ২০ জানুয়ারি। সেদিন সূচক ছিল ৪ হাজার ৯৯৮ পয়েন্ট।
সোমবার লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ২৩৫টির। বদলায়নি ২টির দাম। হাতবদল হয়েছে ৩২১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার যা আগের দিনের চেয়ে ১১৫ কোটি ১৯ লাখ টাকা বেশি।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো, বেক্সিমকো লি., গ্রামীন ফোন, সোশ্যাল ইসলামি ব্যাংক, তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক লি., ইউসিবিএল, মার্কেন্টাইল ব্যাংক লি., সামিট পাওয়ার, এমআই সিমেন্ট ও বেক্সিমকো ফার্মা।
দর বাড়ার শীর্ষে থাকা কো¤পানি হলো, মার্কেন্টাইল ব্যাংক লি. ১ম মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, ইস্টার্ন ব্যাংক লি. এনআরবি মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ১, ইস্টার্ন ব্যাংক লি., এসিআই জিরো কূপন বন্ড, ডেসকো লি., ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও ইস্টার্ন কেবলস্।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কো¤পানি হলো, কাশেম ড্রাইসেল, দুলামিয়া কটন, মালেক স্পিনিং, সিটি ইন্সুরেন্স, নাভানা সিএনজি, বিডি ওয়েল্ডিং, এশিয়া ইন্সুরেন্স, মেট্রো স্পিনিং, সমতা লেদার ও মেঘনা কনডেন্সড মিল্ক।
ঈদের ছুটির পর পুঁজিবাজারে চাঙ্গাভাব থাকবে-বিনিয়োগকারীরা এমন আশা করলেও রোববার সপ্তাহের প্রথম দিনও ব্যাপক দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।
নয়দিন ছুটির পর প্রথম দিনের লেনদেন শেষে রোববার দেশের ডিএসই সাধারণ সূচক ১৬৬ পয়েন্ট কমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬০৯ ঘ.
bdnews24