ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দুই সপ্তাহের ধারবাহিকতায় ব্যাপক দরপতন দিয়ে সপ্তাহের চতুর্থ দিনের লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে।
বুধবার লেনদেন শুরুর ১০ মিনিট পর ১১টা ১১ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ১১৬ দশমিক ৭১ পয়েন্ট কমে হয় ৫ হাজার ১৯০ দশমিক ৭১ পয়েন্ট।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫টির, কমেছে ১৭৩টির। অপরিবর্তিত ছিল ২টির দাম।
১১টা ১১ পর্যন্ত হাতবদল হয়েছে ২৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।
চলতি সপ্তাহের প্রথম তিনদিন মিলিয়ে সূচক কমেছে ২৬০ দশমিক ৯২ পয়েন্ট। এর আগের দু' সপ্তাহে গত দু সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট কমে।
গত ডিসেম্বর থেকে দেশের পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয়। চলতি বছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পর বাজার কিছুটা ওঠে। কিন্তু গত জুলাইয়ের শেষ দিক থেকে বাজার আবার নিুমুখী প্রবণতায় রয়েছে। ২৪ জুলই ডিএসই সাধারণ সূচক ছিল ৬ হাজার ৭১০ দশমিক ৫৩ পয়েন্ট।
কিন্তু গত তিন মাসের ব্যবধানে প্রায় ১৪০০ পয়েন্ট সূচক কমে মঙ্গলবার হয় ৫ হাজার ৩০৭ দশমিক ৪৩ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১১২৫ ঘ.
bdnews24