২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ ব্রোকারেজ হাউজকে জরিমানা

মার্জিন ঋণের নিয়মভঙ্গের অভিযোগে দুটি ব্রোকারেজ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্জিন ঋণের নিয়মভঙ্গের অভিযোগে দুটি ব্রোকারেজ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এলোকো সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই সদস্য পদ ১৩৯) ও কে এইচ বি সিকিরিটিজ লিমিটেডকে (ডিএসই সদস্য পদ ১৪৩) তিন লাখ করে টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে জরিমানার এই নির্দেশ দেয়া হয়। ডিএসই ওয়েবসাইটে দেওয়া নির্দেশনায় এসইসি জানিয়েছে, একটি ধারা লঙ্ঘনের অভিযোগে তাদের এই জরিমানা করা হয়েছে। মার্জিন রুলস ১৯৯৯ এর ৩ (২) ধারায় বলা হয়েছে, মার্জিন ঋণ দেয়ার ক্ষেত্রে ঋণদাতা ও গ্রহীতার মধ্যে লিখিত চুক্তি থাকতে হবে। জরিমানার শিকার একটি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, বাজার মন্দার কারণে অনেক গ্রাহক শেয়ার কেনার পরে তাৎক্ষণিকভাবে টাকা দিতে পারেননি। গ্রাহকের স্বার্থের কথা চিন্তা করে হিসাব সমন্বয়ের জন্যে কয়েকদিন সময় দেওয়া হয়েছিল। এ বিষয়টি নজরে আসায় এসইসি এই পদক্ষেপ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/এসইউ/ ১৮৪৬ ঘ.