২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা কলেজ ছাত্রের প্রাণ নিল পিকআপ

পিকআপের চালককে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা কলেজ ছাত্রের প্রাণ নিল পিকআপ

হবিগঞ্জের বাহুবল কলেজের শিক্ষার্থী মোহন মিয়া।

হবিগঞ্জ প্রতিনিধি

Published : 26 Jun 2023, 04:01 PM

Updated : 26 Jun 2023, 04:01 PM

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পিকআপের চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া।

নিহত মোহন মিয়া (১৯) উপজেলার কবিরপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। তিনি বাহুবল কলেজের শিক্ষার্থী।

ওসি মাঈনুল বলেন, মোহন মিয়া বাড়ি থেকে বের হয়ে পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলো। এসময় একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পিকআপের চালককে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।