২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু

সংঘর্ষে মোটরসাইকেলটি বাসের ইঞ্জিনের ভেতর ঢুকে যায়।

মানিকগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান হৃদয় খান।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 02:04 PM

Updated : 04 Feb 2023, 02:04 PM

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে বানিয়াজুরী বাসস্ট্যান্ড সংলগ্ন সালওয়া টেক্সটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘিওর থানার ওসি আমিনুর রহমান।

নিহত ২৩ বছরের তরুণ হৃদয় খান মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে।

ওসি জানান, সকাল সাড়ে দশটার দিকে পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের সঙ্গে মানিকগঞ্জগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি বাসের ইঞ্জিনের ভেতর ঢুকে যায়। ঘটনাস্থলেই মারা যান হৃদয় খান। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে বলেও জানান ওসি।