২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পুলিশ জানায়, এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2024, 02:52 PM

Updated : 30 Mar 2024, 03:05 PM

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, শুক্রবার রাত ১২টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে (৪০) হত্যার অভিযোগে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে কাজী জেসমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

ওসি মুরাদ বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদকে হত্যার অভিযোগে “এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

“এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গত ৭ জানুয়ারি রাতে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।